Sylhet Today 24 PRINT

সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক |  ০৩ সেপ্টেম্বর, ২০২০

সিলেটে ছুরিকাঘাতে তানভীর আহমদ (১৭) নামে এক কিশোর খুন হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সে সদর উপজেলার ছালেপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার আব্দুল গণির ছেলে তৌহিদের নেতৃত্বে অজ্ঞাত দুর্বৃত্তরা তানভীরকে সড়কে একা পেয়ে মাথায় ও পিঠে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। তার মৃত্যু নিশ্চিত ভেবে সড়কে ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট বিমানবন্দর থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে তানভীরকে একা পেয়ে কিলঘুষি ও ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। পুলিশ ভানভীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.