Sylhet Today 24 PRINT

দিরাইয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন

দিরাই প্রতিনিধি  |  ০৩ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ আবাসিক এলাকায় ৪৭ লক্ষ ব্যয়ে নির্মিত ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল রফিকুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার।

উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কুহিন মিয়া, ছাত্রলীগ নেতা রাজিব রায়, পুলক তালুকদার, সজীব নূর প্রমুখ।

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজ ইদ্রিস আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.