Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে অভিযানে ৪০টি হাইড্রোলিক হর্ণ অপসারণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে হাইড্রোলিক হর্ণ বন্ধে আবারো অভিযানে নেমেছে গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা সিলেট-জকিগঞ্জ সড়কের থানার সম্মুখে অভিযান পরিচালনা করে আরও ৪০টি হর্ণ অপসারণ করা হয়।

এর আগে গত ১১ আগস্ট অভিযান পরিচালনা করে ৫০টি অবৈধ হাইড্রোলিক হরণ অপসারণ করা হয়েছিল৷   

পুলিশ জানায়, গোলাপগঞ্জ মডেল থানার টিআই দেলোয়ার হোসেনের নের্তৃত্বে সার্জেন্ট বিশ্বজিৎ সামন্ত, এটিএসআই আবু তাহের ও এটিএসআই হাফিজ, এসআই আল আমিন অভিযান পরিচালনা করে বাস, ট্রাক, কাভার্ডভ্যান থেকে

মোট ৪০টি হাইড্রোলিক হর্ণ অপসারণ করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনূর রশিদ চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ  হাইড্রোলিক হর্ণ বন্ধে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তৎপর রয়েছে। এর আগে ৫০টি এবং আজ ৪০টি হাইড্রোলিক হর্ণ  অপসারণ করা হয়েছে।

এ সময় পুলিশের পক্ষ থেকে হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.