Sylhet Today 24 PRINT

মাধবপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে একটি কোম্পানির নির্মাণাধীন ভবন থেকে পড়ে মনির হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল এ ঘটনা ঘটে। মনির হেসেন উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাকুসাইল গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, উপজেলার হরিতলা এলাকার নির্মিত বাদশা কোম্পানির নির্মাণাধীন একটি কোয়াটারে রাজমিস্ত্রির সহকারী হিসাবে কাজ করত মনির হোসেন। বৃহস্পতিবার সকালে কাজ করতে গিয়ে অসাবধানতা বশত ভবন থেকে মাটিতে পড়ে যান । এ সময় অন্যান্য শ্রমিকরা দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.