Sylhet Today 24 PRINT

প্রণব মুখার্জি’র প্রতি শ্রদ্ধা নিবেদনে করেছেন সিলেট চেম্বারের নেতৃবৃন্দ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০২০

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি’র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে করেছেন সিলেট চেম্বারের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষে প্রেসিডিয়াম সদস্যবৃন্দ সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ।

সেখানে প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শোক বইতে স্বাক্ষর করা হয়। এসময় নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার যশওয়ালের সাথে কুশল বিনিময় হয়।

কুশল বিনিময়ে চেম্বার সভাপতি সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন স্থাপিত হওয়ায় সিলেটের ব্যবসায়ীদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে বলে উল্লেখ করেন। ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে সহকারী হাই কমিশনের যেকোনো কার্যক্রমে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.