Sylhet Today 24 PRINT

শাহপরান এলাকা থেকে ভারতীয় বিস্কুটসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৩ সেপ্টেম্বর, ২০২০

এসএমপির সিলেট এর শাহপরান এলাকা থেকে ভারতীয় বিস্কুটসহ চোরাকারবারি সন্দেহে ১জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শাহপরান থানার সুরমা গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব-৯।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি কামরুজ্জামান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর শাহপরান থানার সুরমা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ হাজার ২৮০ পিচসহ ভারতীয় বিস্কুটসহ একজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা মো. নাঈম (২৩), পিতা- মৃত শহিদ মিয়া, সাং- রহমত কলোনি, শিববাড়ি, মোগলাবাজার এসএমপি, সিলেট।

এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তিকে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করেছে বলে জানায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.