Sylhet Today 24 PRINT

রোববার সকালে বিদ্যুৎ থাকবে না নগরের অনেক এলাকায়

নিজস্ব প্রতিবেদক  |  ০৩ সেপ্টেম্বর, ২০২০

আগামী রোববার (৬ সেপ্টেম্বর)সকালে সিলেট নগরের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংস্কারের কাজের জন্য অন্যদিন সকালে দুই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।

নির্বাহী প্রকৌশলী জানান, আগামী রোববার (৬ সেপ্টেম্বর) পিজিসিবি কর্তৃক কুমারগাও গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সফরমার (১) ইনকামিং ফিডারের বিদ্যমান সিঙ্গেল লুপ ডাবল করার কাজ করা হবে। এ কাজের জন্য আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল ১১ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকাসমূহে সকাল ৬টা থেকে সকাল ৮টা- এই দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সেই এলাকাগুলো হচ্ছে- সিলেট নগরীর সার্কিটহাউজ, খাসদবীর, বিমানবন্দর এলাকা, আম্বারখানা, এমসিকলেজ,  ঘাসিটুলা, স্টেডিয়াম , বড়বাজার, আম্বরখানা, দরগামহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, দারুস সালাম, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশঁবাড়ী, বাদামবাগিচা, লেচুবাগান, পীরমহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, লাক্কাতুরা, মালনীচড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেটকলেজ, মংলীরপাড়, কাকুয়ারপাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া ও সালুটিকর ঘাট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.