Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ৭৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৩ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

বিজ্ঞাপন

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৭৮ জনের মধ্যে সুনামগঞ্জের ১৬ জন, হবিগঞ্জের ১৯ জন, মৌলভীবাজারের ৪ জন ও সিলেট জেলার ৩৯ জন রোগী রয়েছেন।

এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে বৃহস্পতিবার সিলেটের ১৩৯টি, হবিগঞ্জের ৪৯টি, মৌলভীবাজারের ৯০টি ও সুনামগঞ্জের ৮২টি নমুনাসহ মোট ৩৬০ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হলে এ ৭৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.