Sylhet Today 24 PRINT

সিলেটে কিশোরীকে ধর্ষণের পর ভিডিওধারণ, ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ সেপ্টেম্বর, ২০২০

এক কিশোরীকে ধর্ষণ ও সে ঘটনার ভিডিওচিত্র ধারণ করার অভিযোগে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) শাবাজ আহমদ (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় গোপাল এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইউপি গোপাল গ্রামের হরমুজ আলীর ছেলে।

পুলিশ জানায়- শাবাজ আহমদসহ অজ্ঞাতামা দু’জন ব্যক্তি বুধবার (০২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন টুকেরবাজারস্থ পীরপুর জামে মসজিদের সামনে থেকে এক কিশোরী (১৬) কে অপহরণ করে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার গ্রামের এক বাসায় নিয়ে রাত ৯টার সময় শাবাজ তাকে ধর্ষণ করে।

এরপর শাবাজের সাথে থাকা অজ্ঞাতনামা দুজনও ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শাবাজ আহমদ মোবাইল ফোনে কিশোরীর নগ্ন ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে।

এ ব্যপারে ভিকটিম কিশোরীর মা বাদি হয়ে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করলে (মামলা নং-০২, তাং-০৩/০৯/২০২০) নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলাটি রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন জানান- আটক আসামীকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ভিকটিম বর্তমানে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.