Sylhet Today 24 PRINT

দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় প্রাণ গেলো কিশোরের

ওসমানীনগর প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের চাপায় নাঈম আহমদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের বেগমপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত নাঈম উপজেলার সাদীপুর ইউনিয়নের সম্মানপুর গোজাতলি গ্রামের সুলেমান আহমদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে বেগমপুর রাস্তা থেকে বাইসাইকেল চালিয়ে সিলেট-ঢাকা মহসড়কে উঠার সময় সিলেটগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৯৭০৭) নাঈমকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস, ওসমানীনগর থানার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাঈমের লাশ উদ্ধার করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, কিশোর নাঈম বাইসাইকেল নিয়ে মহাসড়কে উঠার পর সিলেটগামী প্রাইভেটকারটি নাঈমকে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.