Sylhet Today 24 PRINT

তারেক রহমানের কারামুক্তি দিবসে জুড়ীতে ছাত্রদলের খাবার বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারা মুক্তি দিবসে জুড়ীতে খাবার বিতরন করেছে জুড়ী উপজেলা ছাত্রদল।

শুক্রবার কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজুর নির্দেশনায় জুড়ী কলেজ  ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল ইমনের নেতৃত্বে জুড়ী বাজারে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা লুৎফুর রহমান ইমন, রুহেল আহমেদ, এমরান আহমদ, জসিম উদ্দিন, হাসান আহমেদ লিজন, মাসুম আহমেদ, মেহেদী হাসান রনি, জালাল উদ্দিন, রুমান আহমেদ, সাইবুল সাকিল, জাবেদ আহমেদ, সাইফুর ইসলাম, সরিফ ইসলাম, ইকবাল আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.