Sylhet Today 24 PRINT

শ্রীচৈতন্য মন্দিরের সেবায়েত রাধা বিনোদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দিরের সেবায়েত ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক রাধা বিনোদ মিশ্র মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মন্দিরে পূজা দেয়ার সময় পড়ে যান। পরে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এসময় চিকিৎসকরা জানান তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্য ভক্তঅনুরাগী রেখে গেছেন। তার মৃত্যুকে ভক্ত অনুরাগীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে বলে মন্দির সূত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.