Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট ইউএনও বাসভবনে আনসার মোতায়েন

নিরাপত্তা জোরদার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জেলার ইউএনওদের সার্বিক নিরাপত্তায় সরকার নির্দেশিত আনসার মোতায়েনের আওতায়, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে ৪জন আনসার মোতায়েন করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় সরজমিনে দেখা যায়, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিবের বাসভবনের সামনে মোতায়েনকৃত আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী আমার নাজমুস সাকিব বলেন, দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনওর উপর নারকীয় হামলার পর, সরকারের তরফে দেশের বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারদের ভবনের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হয়েছে। তারই আওতায় গোয়াইনঘাট উপজেলায়ও আনসার সদস্য মোতায়েন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.