Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার থানার নতুন ওসি হিল্লোল রায়

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের বিয়ানীবাজার থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন হিল্লোল রায়। এর আগে তিনি সিলেটের গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। তিনি সিলেটে লেখাপড়া করেন।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.