Sylhet Today 24 PRINT

ছাতক থেকে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৬ সেপ্টেম্বর, ২০২০

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ এলাকা থেকে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা, হাফিজ আলী (৩০), পিতা- মৃত ওয়াহিদ আলী, সাং হেংলাকান্দি, নোয়াগাও থানা- জালালাবাদ, জেলা-সিলেট।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ এলাকা থেকে অভিযান পরিচালনা করে, ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার করে।

ধৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় ডাকাতির মামলার ওয়ারেন্ট থাকায় তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.