Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান পেলেন ছাত্রলীগ নেতা সাগর

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

বিএনপি জামাত জোট সরকারের সময় নির্যাতনের শিকার মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ২০১৩ সালে জামাত শিবিরের হামলায় গুরুতর আহত ছাত্রনেতা অরুন দেবনাথ সাগরের সুচিকিৎসার জন্য প্রধনামন্ত্রী শেখ হাসিনা ৫ (পাঁচ) লক্ষ টাকা অনুদান দিয়েছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী বরাবরে দেওয়া তার এক আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দফতর থেকে তার নামে এ অনুদান বরাদ্দ করা হয়। সিলেট সুনামগঞ্জ থেকে মনোনীত আওয়মীলীগ দলীয় সংরক্ষিত আসনের জাতীয় সংসদের সদস্য এডভোকেট শামিমা শাহিয়ার এর ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্র নেতা অরুন দেব নাথ সাগর গত ২১ আগষ্ট এই অনুদান লাভ করেন। এরপর সংসদ সদস্য এডভোকেট শামিমা শাহরিয়ার আনুষ্টানিক ভাবে পাঁচ লক্ষ টাকার এই অনুদানের চেক ছাত্রনেতা অরুন দেব নাথ সাগরের হাতে তুলে দেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুদান প্রদান করায় তার প্রতি আান্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রনেতা অরুন দেব নাথ সাগর। সেই সাথে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করায় সংসদ সদস্য এডভোকেট শামিমা শাহরিয়ার সহ সংশ্লিষ্ট সকলের প্রতিও তিনি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্যের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.