Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান হলেন সুমি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান হলেন তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি। রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার উপ-সচিব একেএম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।

নতুন চেয়ারম্যান উক্ত পদে যোগদান না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন



প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অস্থায়ী চেয়ারম্যান হিসেবে তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি জেলা পরিষদের আর্থিক বিষয়সহ সকল কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার (১৩, ১৪ ও ১৫) নং ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের ৫নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন। তিনি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গত ১৮ আগস্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.