Sylhet Today 24 PRINT

সালমান শাহ ‘হত্যার’ বিচার দাবিতে ভক্তদের সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ্'র ২৫তম মৃত্যু বার্ষিকীতে তার মৃত্যুর ন্যায় বিচার ও খুনিদের ফাঁসির দাবি জানিয়েছেন ভক্তরা।

রবিবার দুপুরে শ্রীমঙ্গলে জাস্টিস ফর সালমান শাহ ফোরামের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন সংগঠনের কো অর্ডিনেটর আল আমিন তারা।

আল আমিন দীর্ঘ ২৫ বছরেও সালমান শাহ হত্যা মামলার বিচার প্রক্রিয়া নিস্পত্তি না হওয়ায় হতাশা ব্যক্ত করে বলেন, সালমান হত্যা ২০ বছর পর লন্ডন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনৈকা রুবি সুলতানা খুনের পরিকল্পনা ফাঁস কওে দেন। খুনীরা প্রভাবশালী হওয়ায় তদন্ত সংস্থাগুলো বার বার আত্মহত্যার তদন্ত প্রতিবেদন দিয়ে তাদের আড়াল করার চেষ্টা করছেন। এই হত্যা মামলার বিচারকাজ ২৫ বছরে সম্পন্ন না হওয়ায় এ হত্যাকান্ডের ন্যায় বিচার প্রাপ্তি নিয়ে সালমান শাহ্ও লাখো ভক্তরা অনিয়শ্চয়তার মধ্যে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.