Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

সিলেট-তামাবিল সড়কে ট্রাকের ধাক্কায় রহিমা বিবি (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, জাফলংগামী বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৮২৬৮) পথচারী রহিমা বিবিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রামের রউফ মিয়ার মেয়ে রহিমা বিবি।

বিজ্ঞাপন

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয় মুরব্বীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অবরোধ তুলে নেয়।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অবশ্য ট্রাকটি হাইওয়ে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.