Sylhet Today 24 PRINT

মাধবপুরে গলায় ফাঁসে বৃদ্ধের আত্মহত্যা

মাধবপুর প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে গলায় ফাঁস দিয়ে আব্দুল জাহের মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মৃত জাহের উপজেলার আরিছপুর (বারুইপাড়া) গ্রামের মৃত আব্দুর শুক্কুরের ছেলে।

রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর (বারুইপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের কারণে আব্দুল জাহের মিয়া রোববার গভীর রাতে বাড়ির পাশে একটি আকাশের গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান সোমবার(৭ সেপ্টেম্বর) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠান।

বিজ্ঞাপন

কাসিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছি। বৃদ্ধের আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছে। তবে আমরা তদন্ত করছি বিস্তারিত এখনই বলা সম্ভাবনা।

মাধবপুর থানার পরিদর্শক ( তদন্ত) গোলাম দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.