Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মিন্টু মিয়া (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। রোববার উপজেলার আমারপুর এলাকার দেখার হাওরে এ ঘটনা ঘটে। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান নিহত মিন্টু মিয়া পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর (নোয়াবাড়ি) গ্রামের রইব্বা মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ ভোরে দেখার হাওরে মাছ ধরতে যান একদল জেলে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় নৌকা যোগে বাড়ি ফেরার পথে হাওরে বজ্রপাতে নিহত হন মিন্টু মিয়া।

এসময় ইসলামপুর (নোয়াবাড়ি) গ্রামের মহিব উল্লাহ (২০), এনামুল হক (২২), আব্দুল আজিজ (২১) নামের তিন জেলে আহত হয়েছেন। তাৎক্ষণিক হাওরে মাছ ধরতে থাকা জেলেরা তাদেরকে উদ্ধার কৈতক ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।

এরমধ্যে গুরুতর আহত আবদুল আজিজকে ছাতক থানাধীন কৈতক ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.