মাধবপুর প্রতিনিধি | ০৭ সেপ্টেম্বর, ২০২০
হবিগঞ্জের মাধবপুরে এক মাদক পাচারকারীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ রায় প্রদান করে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তুফাসহ একদল পুলিশ হরষপুর রেলগেইট এলাকায় সকাল সাড়ে ৮ ঘটিকার সময় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের মৃত আব্দুল হক এর ছেলে মো. মনির মিয়াকে (২০) আটক করে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক পাচারকারীকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।