Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবিতে নবীগঞ্জে মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক সাংবাদিক তারেক হাবিবের উপর দিন দুপুরে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় নতুন বাজার মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্নার পরিচালনায় বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি মো. হাসান চৌধুরী, মোফাজ্জল ইসলাম সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাল মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দিপু আহমেদ, ক্রীড়া সম্পাদক অঞ্জন রায়, সদস্য নাজমুল ইসলাম, মো. সফিকুল ইসলাম নাহিদ, জাফর ইকবাল, আর এইচ পাবেল।

উক্ত মানববন্ধনে দুর্বৃত্ত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া বলেন, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরলেই সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। বিষয়টি খুবই দুঃখজনক। কারণ সাংবাদিকেরা সমাজের অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের কল্যাণে কাজ করে আসছেন। আজকের এই প্রতিবাদী মানববন্ধনের মাধ্যমে বলে দিতে চাই দুর্নীতিবাজরা সাবধান হয়ে যান। সাংবাদিকদের ওপর জুলুম, নির্যাতন চালিয়ে কলম থামিয়ে রাখতে পারবেন না। সত্যের পক্ষে দেশ ও জাতির কল্যাণে দুর্নীতিবাজদের মুখোশউন্মোচন করতে সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ। তারেক হাবিবের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান তিনি।

উল্লেখ্য সংবাদ প্রকাশের জেরে গত শনিবার হবিগঞ্জ জেলা সদর শনির আখড়া নামকস্থানে তারেক হাবিবকে রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে গুরুতর আহত করে একদল দুর্বৃত্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.