Sylhet Today 24 PRINT

মাধবপুরে পাজারো ও ট্রাকের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

মাধবপুর প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চার জন নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে জিপে থাকা চার জনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো দু’জন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের আরিফুল ইসলাম ও ঢাকার তালতলা এলাকার সুমন মিয়ার মেয়ে আখি আক্তার (২২)।

যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ জানিয়েছেন, গাড়িটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজলসহ চারজন ছিলেন। দুর্ঘটনার পর তার মোবাইল ফোনটিও পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.