Sylhet Today 24 PRINT

ছাতকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আসিদ গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জের ছাতকে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য আসিক আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৭সেপ্টেম্বর) দুপুরে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ছাতকের নোয়ারাই ইউনিয়নের মাড়ুয়া টিলা হাওর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআই হাবিবুর রহমান পিপিএম ছদ্মবেশে আন্তঃজেলা ডাকাত ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসিদ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এএসআই আবু তালেবসহ একদল পুলিশ এ সময় তাকে সহায়তা করেন। ডাকাত আসিদ আলী নোয়ারাই ইউনিয়নের রাজার গাও গ্রামের মৃত আজমান আলীর ছেলে।

ডাকাত আসিদের বিরুদ্বে ছাতক থানাসহ মৌলভীবাজার ও কুলাউড়া থানায় একাধিক ডাকাতি ও চুরি মামলা রয়েছে। ওসি মোস্তফা কামাল গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.