Sylhet Today 24 PRINT

জুড়ীতে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

জুড়ী প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং এর মৌলভীবাজারের জুড়ী শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকাল ৩টায় জুড়ী কামিনীগঞ্জ বাজারস্থ শফিক প্লাজার ২য় তলায় এ এজেন্ট ব্যাংকের উদ্বোধন করা হয়।

হাকালুকি স্যোসাল বিজনেস এর আয়োজনে ও এজেন্ট ব্যাংক-এর ব্যবস্থাপক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন- ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, সিলেট-এর রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন- কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, মৌলভীবাজারের এরিয়া ম্যানেজার সোহেল মিয়া, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ সচিব রঞ্জন রায়,ব্যবসায়ী ওমর ফারুক, উপজেলা ছাত্রদল নেতা সোহেল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.