Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে গাছ চাপায় চা শ্রমিকের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা বাগানে ঘর মেরামতের জন্য গাছের খণ্ডাংশ বহনকালে পা পিছলে পড়ে গিয়ে অর্জুন পাশি (৩৮) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সে দলই চা বাগানের নিতাই পাশীর ছেলে।

ঘটনাটি সোমবার বিকাল সাড়ে ৫ টায় দলাই চা বাগানের বড় লাইন শ্রমিক এলাকায় ঘটে।

জানা যায়, সীমান্তবর্তী দলই চা বাগানের বড় লাইন শ্রমিক পাড়ায় ঘর মেরামতের জন্য গাছের খণ্ডাংশ কাঁধে করে বহন করছিল অর্জুন পাশি (৩৮)। টিলা থেকে খণ্ডাংশ নামানোর সময় হঠাৎ করে পা পিছলে গাছের খণ্ডাংশ শরীরের আঘাত করলে অর্জুন পাশি গুরুত্বর আহত হলে স্বজনসহ বাগানের শ্রমিকরা তাকে উদ্ধার কওে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.