Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর থেকে ৯৬২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৮ সেপ্টেম্বর, ২০২০

র‌্যাব-৯ এর অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর এলাকা থেকে ৯৬২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সিলেট জেলা জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং মিডিয়া অফিসার এএসপি ওবাইনের সমন্বয়ে গঠিত সদর কোম্পানি (সিলেট ক্যাম্পের) একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা- সাইদুল ইসলাম (২২), পিতা- মো. নুরূল ইসলাম, সাং- ভিতরগ্রাম, থানা- জৈন্তাপুর, জেলা সিলেট।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা জৈন্তাপুর থানার এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬২ পিস ইয়াবাসহ ইয়াবা একজনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে, জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তিকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.