Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ সেপ্টেম্বর, ২০২০

র‌্যাব-৯ এর অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর থানার মানিকপাড়া এলাকা থেকে, প্রায় ৭ লাখ টাকা মূল্য মানের ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার মানিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিড়ি জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেয় মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং মিডিয়া অফিসার এএসপি ওবাইনের সমন্বয়ে গঠিত সদর কোম্পানি (সিলেট ক্যাম্পের) একটি আভিযানিক দল।

র‌্যাব জানায়, সিলেট জেলার জৈন্তাপুর থানার মানিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৭ লাখ টাকা সমমূল্যের ৬ লক্ষ ৫১ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দকৃত আলামত র‌্যাব সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.