Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় জঙ্গিবাদ প্রতিরোধে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক |  ০৮ সেপ্টেম্বর, ২০২০

সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষায় ও জঙ্গিবাদ প্রতিরোধে Institute of Development Affairs (IDEA) এর উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দক্ষিণ সুরমার উপহার কমিউনিটি সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইল, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন, The Asia foundation এর প্রোগ্রাম অফিসার মো. হামিদুল হক, Institute of Development Affairs (IDEA) এর প্রকল্প সমন্নয়ক সুদীপ্ত চৌধুরী, প্রশিক্ষণ ও কর্মসূচী কর্মকর্তা পিয়া শ্যাম দূর্বা, আইডিয়া পিসি প্রকল্প উপজেলা সমন্বয়ক উজ্জ্বল দেবসহ কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ এবং এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.