Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের লক্ষণাবন্দে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জের লক্ষনাবন্দ ইউনিয়নে আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ বিরোধী ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক একটি সমাজকে ধ্বংস করে দেয়। যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সকলের সহযোগিতা করতে হবে। গোলাপগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের বিট অফিসার গোলাপগঞ্জ মডেল থানার এসআই পিন্টু সরকার, এসআই বাপ্পী রুদ্র পালসহ লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.