Sylhet Today 24 PRINT

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রমা দা‌সের মৃত্যুবার্ষিকী পা‌লিত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আমৃত্যু সভাপতি বাবু রমা দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে‌ছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) শহ‌রের র‌মিজ বিপনীস্থ জেলা আওয়ামী লী‌গের কার্যালয়ে জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লী‌গের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পা‌লিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর পরিচালনায় সভায় বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি বাবুল রায়, সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশরাফুল হুদা পুলক, সহআইন বিষয়ক সম্পাদক খুর্শেদ আলম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এনামুল হক হিরু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সালেহ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মখলিছুর রহমান, যুগ্ম আহবায়ক সামিয়ান তাপস, জাহির আলী খান, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহসভাপতি মো. ওয়ালি উল্লাহ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মানিক কাদরী প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.