Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০২০

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ভাদেশ্বর ইউপির নালিউরী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নালিউরী গ্রামের মৃত মস্তাকিন আলীর ছেলে রুহেল উদ্দিন (৩২) ও ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল (মিশ্রপাড়া) গ্রামের মৃত আতলিব আলীর আলীম উদ্দিন আলম (৩২)। এরমধ্যে গ্রেপ্তারকৃত রুহেল ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে, একদল পুলিশ নালীউড়িতে অভিযান পরিচালনা করে রুহেলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-০৩/০৮.০৯.২০২০) দায়ের করে।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.