Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাই আটক

নিজস্ব প্রতিবেদক |  ২০ অক্টোবর, ২০১৫

সিলেটের জৈন্তাপুরে আপন শ্যালিকাকে ধর্ষনের অভিযোগ জমির আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জমির আলী দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামের কুতুব আলীর ছেলে। গত ১৬ অক্টোবর জমির তা ১১ বছরের শ্যালিকাকে ধর্ষন করে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতের বাবা বাদী হয়ে জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই শিশুটি। গত ১৬ অক্টোবর বিকেলে দুলাভাই জমির ওই শিশুকে তার বাড়িতে পৌঁছে দিতে নিয়ে বের হয়। কিন্তু সে ওই শিশুকে নিয়ে সিলেট শহরে একটি হোটেলে এসে ওঠে। সেখানে রাতভর ওই শিশুকে ধর্ষণ করে জমির। পরদিন সকালে হরিপুর বাজারে ওই শিশুকে দিয়ে আসে সে।

বাড়িতে পৌঁছে শিশুটি তার মা-বাবাকে ঘটনাটি জানালে তার বাবা বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে থানার উপ-পুলিশ পরিদর্শক আবদুল মান্নান কাঞ্জর গ্রাম থেকে লম্পট নিজামকে গ্রেফতার করেছে।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সফিউল করিব জানান, নিজামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.