Sylhet Today 24 PRINT

আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০২০

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ।  প্রবীণ এ রাজনীতিবিদ ২০১৫ সালের এইদিনে নগরের সাগরদীঘিরপাড়স্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াতের মাগফেরাত কামনা করে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আছরের নামাজের পর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

মিলাদ মাহফিলে দলের নেতাকর্মীসহ সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

প্রসঙ্গত, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ২০১১ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব লাভ করেন। খাদ্যনালীর ক্যান্সার ধরা পরার পর থেকে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কিছুটা দূরে সরে যান। জহির চৌধুরী সুফিয়ান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট শাখার সভাপতিরও দায়িত্বে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.