Sylhet Today 24 PRINT

বড়লেখায় হুইপ শাহাব উদ্দিনের পূজামণ্ডপ পরিদর্শন

বড়লেখা প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার ২০ অক্টোবর জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল, সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. জুনায়েদ আলম সরকার, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান পংকি, উত্তর শাহবাজপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন আহমদ, সম্পাদক আহমদ জোবায়ের লিটন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আলম, যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সম্পাদক কামাল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বড়লেখা উপজেলায় এবার সর্বমোট ১৪৩টি ম-পে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১২৭টি সার্বজনীন ও ১৬টি ব্যক্তিগত। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.