Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জ থেকে ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার শেরপুর থেকে ইয়াবাসহ মোছা. হুনুফা খাতুন (৩০) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন শেরপুর থেকে ৩ শ ৩ পিস ইয়াবা ট্যাবলেটসজ মোছা. হুনুফা খাতুন (৩০)-কে আটক করে।

হনুফা শায়েস্তাগঞ্জের পোড়াসুন্দা গ্রামের মো. শাহিন মিয়ার মেয়ে। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে  র‌্যাব  মাদক আইনে মামলা দায়ের করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.