Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০২০

সিলেট জেলার গোলাপগঞ্জ থেকে ৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল গোলাপগঞ্জ থানার বাউসী থেকে নজরুল (৪২) নামের একজনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। এছাড়াও তার কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।  

আটক নজরুল সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে।  

জব্দকৃত গাঁজা ও প্রাইভেট কারসহ তাকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.