Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে পর্নোগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ১০ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জে পর্নোগ্রাফি আইনের মামলার পলাতক আসামী মোঃ নাজমুল আলম (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে পৌরসভার জয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানা পুলিশ। ধৃত নাজমুল নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি শাহানুর আলম ছানুর সহোদর।

জানা যায়, সিলেট কোতায়তলী থানায় জনৈকা এক নারী কর্তৃক দায়েরকৃত পর্নোগ্রাফি আইনের জিআর ৬২০/১৯ নং  মামলার ওয়ারেন্টভু্ক্ত আসামী নাজমুল আলম দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই আক্তার হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে জয়নগর থেকে গ্রেপ্তার করে। পরে তাকে বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.