Sylhet Today 24 PRINT

সিলেট-ঢাকা মহাসড়কে নাজিরবাজার পর্যন্ত অটোরিকশা চলাচলের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৫

তেতলী ইউনিয়ন ছাত্র ও যুব সমাজ আয়োজিত মেট্রোসিটি থেকে নাজিরবাজার পর্যন্ত হাইওয়ে রোডে সিএনজি অটোরিক্সা চলাচল উন্মোক্ত করে দেয়ার দাবীতে এক মতবিনিময় সভা ২০ অক্টেবার মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দক্ষিণ সুরমা কলেজ, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সময়মত পৌছাতে না পারায় তাদের লেখপড়ায় ক্ষতি সাধিত হচ্ছে। এছাড়াও গ্রাম থেকে গুরুতর অসুস্থ রোগী নিয়ে কম খরচে অটোরিক্সা দিয়ে শহরে যাওয়া থেকে বঞ্চিত রয়েছেন।  বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীদের ভবিষ্যত। তাদের কথা চিন্তাভাবনা করে অনতিবিলম্বে মেট্রোসিটি থেকে নাজিরবাজার পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কে অটোরিক্সা চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবী জানান।

সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোঃ ছয়ফুল হক, লালাবাজার ইউপি চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, তেতলী ইউপি চেয়ারম্যান উসমান আলী, অলংকারী ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, মধুবন সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তুরুণ মিয়া, সাবেক চেয়ারম্যান শফিক মিয়া, মকবুল হোসেন, লালাবাজার বণিক সমিতির সভাপতি বশির মিয়া, ওয়ারিছ আলী মেম্বার, জমির মেম্বার, আজমল মেম্বার, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী বশির মিয়া, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও সাংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, আওয়ামীলীগ নেতা নাজমুল আলম, এলাকার বিশিষ্ট মুরব্বী সাইফুল হক, হাজী বশির মিয়া, পংকি মিয়া, আব্দুল মুতিন, আব্দুল করিম তুরণ, হাজী শাহ আলম, হাজী জছির মিয়া দছু, সাহেদ খন্দকার, হিরন মিয়া, ইলাছ মিয়া, আতিক মিয়া, ইকবাল হোসেন, ছিকন মিয়া, খসরু মিয়া, আলতাফ চৌধুরী, মোঃ আলী, সালেক মিয়া, রাজা মিয়া, সিতার মিয়া, আব্দুর রহিম, সংগঠনের সভাপতি মোঃ শামীম আহমদ, সাধারণ সম্পাদক লিটন আহমদ, সাংগঠনিক সম্পাদক তাজুল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.