নিজস্ব প্রতিবেদক | ১০ সেপ্টেম্বর, ২০২০
সিলেটের গোলাপগঞ্জ থেকে ৫২ পিছ ইয়াবাসহ ৩জনকে আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোলাপগঞ্জ মডেল থানাধীন ৭ নং লক্ষনাবন্দ ইউপির, আলতাফ হোসেনের মুদি দোকানের ভিতরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট জেলা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী।
পুলিশ জানায়, অভিযানে উত্তর লক্ষনাবন্দ গ্রামের মৃত আলীম উদ্দিনের পুত্র মো. আলতাফ হোসেন(৩৮), মৃত আব্দুল মন্নানের পুত্র মো. জুবায়ের আহমদ (২৫) এবং নিজ ফুলসাইন্দ গ্রামের মো. মুকিত আলীর পুত্র মো. জালাল উদ্দিন মুনিমকে (২৮) আটক করা হয়। আটক পূর্বক তাদের দেহ তল্লাশি করে তাদের নিকট থাকা ৫২ পিচ ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলও জব্দ করা হয়।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নি.)মামুনুর রশীদের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে, গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।