Sylhet Today 24 PRINT

আহ্বায়ক কমিটি পেল গোয়াইনঘাট ছাত্রদল

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১১ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ০৮ সেপ্টেম্বর সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন নাদিম স্বাক্ষরিত এক পত্রে সাহেদ আহমদকে আহ্বায়ক ও মুমিনুল হককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন- যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ, আরিফুল ইসলাম, সাদেক আহমদ, তারেক আহমদ, আক্তার ফারুক, এম ওয়ারিছ উদ্দিন, ইকবাল হোসেন, শাকিল আহমদ ইবন, হাসান আল ফাহিম, ইউসুফ আহমদ, সদস্য মোঃ ইয়াহিয়া, কাওছার আহমদ সাজু, রিয়াজ উদ্দিন বাবুল, রাসেল আহমদ, নাছিম আহমদ, সুফিয়ান আহমদ, সবুজ হাসান ইকবাল, ওমর ফারুক ও নুরুল আমিন জয়। উক্ত কমিটিকে ৬০ দিনের মধ্যে গোয়াইনঘাট উপজেলার সকল ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.