Sylhet Today 24 PRINT

তাহিরপুরে কাঁচা মরিচসহ সবধরণের সবজির দাম বেড়েছে

তাহিরপুর প্রতিনিধি  |  ১১ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুরে বেড়ে চলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। দফায় দফায় দাম বেড়ে এখন প্রতিটি সবজির পূর্বে মূল্যের চেয়ে ৩০-৩৫বেশী দামে বর্তমানে বিক্রি হয়েছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে নিন্মআয়ের ক্রেতারা বিপাকে পড়েছেন।

উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন হাট, বাজার ও কাঁচাবাজারে ঘুরে দেখা গেছে, উপজেলার বাদাঘাট, বালিজুরী, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, উত্তর বড়দল, দক্ষিণ বড়দল, তাহিরপুর সদরসহ ৭টি ইউনিয়নের বিভিন্ন বাজারে বিভিন্ন প্রকার কাঁচা সবজি ও অন্যান্য দ্রব্যাদির দাম বেড়েছে। বাজারগুলোতে নানান কারণ দেখিয়ে কাঁচা সবজির সরবরাহ কমে যাওয়ার কারণে বাজারে সবজির দামে যেন আগুন লেগেছে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন কাচা সবজির দাম প্রতি কেজিতেই বেড়ে যাওয়ার পেছনে স্থানীয় মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ ক্রেতাদের।

ইসলাম নূর নামের এক ক্রেতা জানান, কিছু দিন আগেও যে কাঁচামরিচ কিনেছি প্রতি কেজি ১৪০-১৫০টাকা, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০-২৫০টাকা, বেগুন ৬০-৭০, ঢেড়শ ৫৫-৬০টাকা, টমেটো ১০০-১২০টাকা,সিম ১২০-১৪০টাকা এছাড়াও প্রতিটি সবজির দাম বাড়ানো অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজি বলে তিনি জানান।  

বিক্রেতা আফিকুল মিয়া জানান, এখন বাজারে যে পরিমান সবজি আসছে তা চাহিদার তুলনায় অনেক কম। কয়েকটি দোকানে আছে। লস দিয়ে তো আর বিক্রি করতে পারব না।

তিনি বলেন, চাহিদা ও সরবরাহে ঘাটতির কারণে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে। তাই আমরাও বেশি দামে বিক্রি করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.