Sylhet Today 24 PRINT

শনিবার বিদ্যুতহীন থাকবে নগরীর কয়েকটি এলাকা

নিজস্ব প্রতিবেদক |  ১১ সেপ্টেম্বর, ২০২০

জরুরী মেরামত কাজের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ৩৩ কেভি কুমারগাঁও- শেখঘাট এবং কুমারগাঁও-বরইকান্দি ফিডারের জরুরী সংরক্ষণ ও মেরামত কাজের জন্য সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কীন ব্রিজ, নবাব রোড, রামের দিঘীর পার, সুরমা মার্কেট, তোপখানা, লাল দিঘীর পার, ঘাসিটুলা মজুমদার পাড়া, শামিমাবাদ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কাজির বাজার, তেলিহাওর, তালতলা, মেডিকেল রোড, কাজল শাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধু শহীদ, মুন্সী পাড়া, মিরের ময়দান, সাগরদিঘীর পার, পুলিশ লাইনস, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সুবিদবাজার (আংশিক) এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তারিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.