Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা

চুনারুঘাট প্রতিনিধি  |  ১১ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটের পাইকপাড়া ইউপির হলহলীয়া (গাজিপুর) গ্রামের রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে উঠে। দীর্ঘদিন রাস্তাটির সংস্কার না হওয়ায় ওই রাস্তার যাতায়াতকৃত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

জানা যায়, হলহলীয়া, কাইয়া বাড়ি, হলদিউরা, গাজীপুর, উজ্জলপুর গ্রামসহ প্রায় ৬/৭টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র রাস্তাই এটা। এছাড়াও স্কুল, কলেজে পড়ুয়া ছাত্র- ছাত্রীরাও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে  চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। কিন্তু রাস্তাটির সংস্কারের অভাবে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলে হয়ে পড়েছে অনুপযোগী।

স্থানীয় লোকজন রাস্তাটির সংস্কারের দাবি জানিয়ে বলেন, এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে কয়েকবার অনুলিপি প্রেরণ করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

এ বিষয়ে পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামীম বলেন, এ রাস্তাটির সংস্কারের জন্য অনুলিপি প্রেরণ করেছি। রাস্তাটির সংস্কারের অনুমোদন আসলেই রাস্তাটি সংস্কার করা হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.