Sylhet Today 24 PRINT

জুড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

জুড়ী প্রতিনিধি  |  ১২ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে ৬০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।

জুড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চৌমোহনী নামক স্থান থেকে জুড়ী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আমিনুল ইসলাম ও এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল পুলিশ  ৬শ পিস ইয়াবাসহ জাকির  হোসেন(২৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের আলীর পুত্র।  তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণের প্রদক্ষেপ হিসেবে সব মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.