Sylhet Today 24 PRINT

সিলেট-৫ আসনের সাংসদ সেলিম বিরোধীদলীয় হুইপ মনোনীত

বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের কার্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট টুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৫


সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের কার্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বিজ্ঞপ্তিতে জানান, বর্তমানে বিরোধীদল গণতন্ত্রকে সুসংহত রাখার জন্য সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সংসদীয় কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য সেলিম উদ্দিনকে হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে।

সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম- মহাসচিব সেলিম পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.