Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৩ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপড়া এলাকায় ২০০ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

গ্রেপ্তারকৃত তোহা আহমদ সোহাগকে (৩০) ঝালোপাড়া চাঁদনীঘাট এলাকার বি ব্লকের মৃত ফয়েজ আহমদ আফাজ মিয়ার ছেলে।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহাগ পেশাগত মাদক ব্যবসায়ী। নগরীর বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ আশেপাশের এলাকার মাদকসেবীদের নিকট খুচরা বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমায় মাদকের মামলা ও মোগলাবাজার থানায় বিস্ফোরক মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.