Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

কানাইঘাট প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের কানাইঘাট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কানাইঘাট বাজারে আনন্দ মিছিল বের করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ বাজার থেকে আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।

আনন্দ মিছিলকালে ছাত্রদলের নেতাকর্মীরা দলের পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে কানাইঘাট উপজেলা ও পৌর এবং কানাইঘাট সরকারি কলেজ শাখার আহবায়ক কমিটি উপহার দেয়ায় সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমকে অভিনন্দন জানানো হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মোয়াজ্জেম হোসেন আল-আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন রশিদ চৌধুরী রাসেলের পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য দেন কানাইঘাট পৌর ছাত্রদলের আহবায়ক রেদওয়ান করিম, সদস্য সচিব সুহেল আহমদ, কলেজ শাখার আহবায়ক ইকবাল আহমদ, সদস্য সচিব জুয়েল রানাসহ ৩টি ইউনিটের নেতৃবৃন্দসহ কমিটির নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য দলের সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের নেতাকর্মীদের মাঠে কাজ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.