Sylhet Today 24 PRINT

মেয়র আরিফ ও প্রধান প্রকৌশলীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২০

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সুস্থতা কামনা করে সিলেট সিটি কর্পোরেশনের সনাতন ধর্মাবলম্বীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

১৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়া প্রাঙ্গণে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বিশেষ প্রার্থনায় সভায় করোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি দেশ ও বিশ্ববাসীকে বৈশ্বিক মহামারি থেকে সুস্থ রাখার জন্য সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করা হয়।

বিশেষ প্রার্থনা উপস্থিত ছিলেন প্রধান এসেসর চন্দন দাস, উপ-সহকারী প্রকৌশলী বিজিত চন্দ্র দে, অংশুমান ভট্টাচার্য রাকু, দেবব্রত তালুকদার, কর্মচারী সংঘের দপ্তর সম্পাদক গৌতম রায়, ভূপাল রঞ্জন চন্দ্র, সুষেন চন্দ্র দে, উত্তম শীল, সুপ্রিয় চৌধুরী রাজ, সুজন মল্লিক, জ্যোতিষ চক্রবর্তী, ভানুঞ্জয় দাশ ভানু ছাড়াও সনাতন ধর্মাবলম্বীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.